২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল কাবাডির সেমিতে আনসার-ভিডিপি এবং দোলাইপাড় উচ্চ বিদ্যালয়

আনসার ও ভিডিপি উচ্চ বিদ্যালয় এবং দোলাইপাড় উচ্চ বিদ্যালয় যথাক্রমে এ ও বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে মিনি স্কুল ও স্কুল কাবাডি চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

হাই স্কুল বিভাগের খেলায় মঙ্গলবার আনসার ও ভিডিপি উচ্চ বিদ্যালয় ৫৯-১৮ পয়েন্টে নতুন কুঁড়ি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সেমিতে উন্নীত হয়। অন্যদিকে দোলাইপাড় উচ্চ বিদ্যালয় ৭৫-৩১ পয়েন্টে হারায় খিলগাঁও সরকারি স্টাফ কোয়ার্টার উচ্চ বিদ্যালয়কে।

এই বিভাগের অন্যান্য ম্যাচে ন্যাশনাল প্রি-ক্যাডেট উচ্চ বিদ্যালয় ৬৫-৩৫ পয়েন্টে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়কে এবং শহীদ নবী উচ্চ বিদ্যালয় ৭৬-৩৫ পয়েন্টে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

মিনি স্কুল বিভাগে বাগবাড়ী প্রাথমিক বিদ্যালয় ৭১-৬৬ পয়েন্টে ডেমরা প্রাথমিক বিদ্যালয়কে, সবুজ বিদ্যানিকেতন ৫৯-৩৩ পয়েন্টে কাফরুল প্রাথমিক বিদ্যালয়কে এবং হুসেইন মুহম্মদ এরশাদ প্রাথমিক বিদ্যালয় ৫৬-৩৩ পয়েন্টে হারায় মান্ডা প্রাথমিক বিদ্যালয়কে।