৩০ জুলাই থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দলের প্রশিক্ষণ শিবির
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দলের মাসব্যাপী প্রশিক্ষণ শিবির।
বিসিবির হাই পারফরম্যান্স প্রোগ্রামের আওতায় ১৩ ক্রিকেটার এই প্রশিক্ষণে অংশ নেবেন। নির্বাচিত খেলোয়াড়দের তাদের সরঞ্জামাদিসহ আগামী ২৯ জুলাই বিকেল পাঁচটায় বিকেএসপিতে রিপোর্ট করতে বলা হয়েছে।
প্রশিক্ষণে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন-অমিত মজুমদার (খুলনা), মাহমুদুল হাসান (রাজশাহী বিভাগ), সাকিব আল হাসান (বিকেএসপি), এম সজিব (বরিশাল), ইফতেখার (ঢাকা মেট্রো গ্রীন), নাসির হোসেন (রাজশাহী), জাকিরুল ইসলাম (রাজশাহী বিভাগ), মিঠুন (বিকেএসপি), আশরাফুল হোসেন রবিন (চট্টগ্রাম), রায়হান আহমেদ (খুলনা), সোহরাওয়ার্দী শুভ (বিকেএসপি), রায়হান আনাস (ঢাকা বিভাগ) এবং নুরুল হক (সিলেট)।
