টোকিও ভারডি’র কাছে পরাজিত স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদ
স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদ জাপান সফরে দু’টি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে টোকিও ভারডি’র কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে।
রিয়েল মাদ্রিদের এই দলটি শেষ ছয়টি ম্যাচে ২৬টি গোল হজম করেছে এবং সম্প্রতি তাদের আর্জেন্টাইন কোচ অসভেলডো আরডিলসকে রবখাস্ত করা হয়।
২৩ জুলাই চীনের ক্লাব বেইজিং গুয়ানের বিরুদ্ধে ম্যাচে ৩-২ গোলে ম্যাচ জয় করে রিয়েল মাদ্রিদ। সেই ম্যাচে হামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারেননি ডেভিড বেকহ্যাম।
খেলা শুরু হওয়ার সাত মিনিটের মাথায় টোকিও ভারডি’র স্ট্রাইকার ডাইগো কোবাআশি রিয়েল মাদ্রিদের গোলকিপার ক্যাসিয়াসকে ফাকি দিয়ে বল জালে পাঠান।
চার মিনিট পর পেনাল্টি বক্সের মধ্যে মাইকেল ওয়েনকে ফাউল করার জন্য রিয়েল মাদ্রিদ পেনাল্টির সুযোগ পায়। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি ডেভিড বেকহ্যাম।
রিয়েল মাদ্রিদের পরাজয় নিশ্চিত হয় যখন টোকিও ভারডি ক্লাবের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওয়াশিংটন ২৭ মিনিটে দ্বিতীয় গোল করেন।
খেলার ৩৫ মিনিটের মাথায় বেকহ্যাম ফ্রিকিক নিলে ওয়েন বল পেলেও তা জালে পাঠাতে ব্যর্থ হন।
পাঁচ মিনিট পর তৃতীয় গোল হজম করে স্প্যানিশ জায়ান্টরা ম্যাচ থেকে ছিটকে পড়ে। টোকিউয়া ইয়ামাডা পোস্টের কাছে থেকে হেড করলে বল জালে জড়িয়ে যায়।
রিয়েল মাদ্রিদ জাপান সফরে ছয়টি ম্যাচ থেকে উপার্জন করবে ২৫ মিলিয়ন ইউএস ডলার।
