২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম স্ট্যান্ডার্ড চাটার্ড স্কুল দাবার শীর্ষে অবস্থান করছেন তিনজন দাবাড়ু

সপ্তম স্ট্যান্ডার্ড চাটার্ড স্কুল দাবার শীর্ষে অবস্থান করছেন তিনজন দাবাড়–।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সোমবার টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ড শেষে ষষ্ঠ - দশম শ্রেনী বিভাগ থেকে ধর্মরাজিক স্কুলের মোহাম্মদ মাসুম হোসেন, হোসেন আলী স্কুলের শরিফ হোসেন ও রাজবাড়ী স্কুলের রেজাউল ইসলাম বাবু শীর্ষে উঠে গেছেন। তাদের প্রত্যেকেই সাড়ে পাঁচ পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

পাঁচ পয়েন্ট করে নিয়ে এই বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতার বিতান ব্যানার্জী, অভ্রতনু দত্ত, কুষ্টিয়ার ওলিদ বিন মনজিল ও ঠাকুরগাঁও’র বিদ্যুৎ রঞ্জন সিং।

কেজি - পঞ্চম শ্রেনী বিভাগে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে আব্দুল্লাহ আল সাঈফ। দ্বিতীয় স্থানে থাকা দাবাড়ুরা হলো অনিরুদ্ধ মজুমদার, মঈনুদ্দিন আহমেদ আসিফ, সায়ান মজুমদার ও সাইফুল ইসলাম।  

সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে বালিকা বিভাগের শীর্ষ দাবাড়– সাথী মজুমদার। এই বিভাগের দ্বিতীয় স্থানে রয়েছে মেহনাজ আহমেদ ও সুকন্যা দত্ত।