২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল কাবাডির ফলাফল

মিনি স্কুল ও স্কুল কাবাডি টুর্নামেন্টে সোমবার ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

হাইস্কুল বিভাগে হায়দার আলী উচ্চ বিদ্যালয় ৬২-৩৮ পয়েন্টে জেবি মেমোরিয়াল একাডেমিকে, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৫৯-১৪ পয়েন্টে তমিজউদ্দিন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। অপর ম্যাচে শেরে বাংলা নগর উচ্চ বিদ্যালয় মাঠে না আসায় ওয়াকওভার লাভ করে সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়।

মিনি স্কুল বিভাগে দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮২-৪৪ পয়েন্টে সিদ্ধিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, ব্রাহ্মণচিরন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৯-২৪ পয়েন্টে মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং ধীৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৭-২৪ পয়েন্টে হারায় পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।