২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জুনিয়র কুস্তির দ্বিতীয় রাউন্ডে ৬ কুস্তিগীর

জাতীয় ক্রীড়া পরিষদে সোমবার অনুষ্ঠিত জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতার প্রথমদিন বিভিন্ন ওজন শ্রেনী থেকে ছয়জন দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এর আগে বাণিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা বরকত উল্লা বুলু দু’দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এস আহমেদ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ইমরান আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সালাহউদ্দিন আহম্মেদ এমপি ও ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান।

প্রতিযোগিতার প্রথমদিনের বিজয়ীরা হলেন-ঢাকার রিপন (৫০ কেজি), খুলনার জাহিদুল ইসলাম (৫৫ কেজি), যশোর শিক্ষা বোর্ডের বাবুল মোড়ল (৬০ কেজি), যশোরের মিন্টু (৬৬ কেজি), রংপুরের শাহিন হোসেন (৭৪ কেজি) এবং আনোয়ারুল ইসলাম (৯৬ কেজি)।