ফিফা কনকাফ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র
ফিফা কনকাফ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-১ গোলে পানামাকে হারায়।
খেলার নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইব্রেকারে। পানামা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গত ৯ মাসে এটি চতুর্থবারের মতো সাক্ষাত।
জমজমাট এ ম্যাচের ৯ মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারতো মার্কিনিরা। কিন্তু পানামার গোলরক্ষক ডেমস্পির সে চেষ্টা ব্যর্থ করে দেয়।
৫ মিনিট পরেই পানামা গোল করার একটি সূযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও কোন দলই গোলের দেখা পায়নি।
শেষ পর্যন্ত পেনাল্টিতে ৩-১ গোলে জয় পায় মার্কিন যুক্তরাষ্ট্র।
ম্যাচ জয়ের পর দলের কোচ গ্লেন মায়ারানিক বলেছেন, কাপ জয়ের পর আমরা খুবই খুশি। আমাদের প্রতিপক্ষ দারুন খেলেছে। অন্যদিকে পানামার কোচ জোসে বলেছেন আমাদের দুর্ভাগ্য ভালো খেলার পরেও ম্যাচ জিততে পারলাম না।
এর আগে বৃহষ্পতিবার আমেরিকা ২-১ গোলে হন্ডুরাসকে পরাজিত করে ফাইনালে উঠে এবং অন্য অন্য সেমি ফাইনালে পানামা ৩-২ গোলে কলম্বিয়াকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।
