২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কুর্মিটোলা গলফ ক্লাবে রোববার ইসপাহানি ষষ্ঠ জাতীয় ক্রিকেট লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 10:40 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এম ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলী আসগর লবী, বোর্ডের উপদেষ্টা ও ক্রিকেট কার্যক্রমের চেয়ারম্যান মাহবুব আনাম, বিসিবি’র সিইও ম্যাকি দুধিয়া, জাতীয় ক্রিকেট কোচ ডেভ হোয়াটমোর, স্পন্সর ইসপাহানির চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ ইসপাহানি, জাতীয় দলের ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক রকিবুল ইসলাম, নির্বাচক আতাহার আলী খান উপস্থিত ছিলেন।

চারদিনের ম্যাচে ঢাকাকে চ্যাম্পিয়ন ও রাজশাহীকে রানার আপ ট্রপি প্রদান করা হয়। অন্যদিকে একদিনের ম্যাচে রাজশাহী চ্যাম্পিয়ন এবং সিলেট রানার আপের ট্রফি গ্রহণ করে।

ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রাজশাহীর ফরহাদ রেজা।

সেরা অলরাউন্টার নির্বাচিত হন খুলনার জামালউদ্দিন আহমেদ।

চার দিনের ম্যাচে সর্বোচ্চ রান করেন সিলেটের গোলাম রহমান এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন রাজশাহীর আলমগীর কবির।

একদিনের ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন রাজশাহীর ফরহাদ রেজা এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী খুলনার মঞ্জুরুল ইসলাম।