২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনে স্থাপিত হবে আধুনিক মিডিয়া সেন্টার

দেশের ক্রীড়া সাংবাদিকদের দায়িত্ব পালনে গতিশীলতা আনতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয়ে একটি আধুনিক ইলেকট্রনিক মিডিয়া সেন্টার স্থাপন করা হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান এই মিডিয়া সেন্টার স্থাপনে তিন লাখ টাকা আর্থিক সহযোগিতা দিচ্ছেন। প্রতিমন্ত্রী রোববার এসোসিয়েশনের কার্যালয় পরিদর্শনে এসে এ কথা জানান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফজলুর রহমান এসোসিয়েশনের নবনির্বাচিত নির্বাহী কমিটির সাথে ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ মামুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফোন, ফ্যাক্স ও ই-মেইলের সুবিধা নিয়ে গড়ে তোলা হবে আধুনিক এই মিডিয়া সেন্টারটি।