২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল কাবাডির ফলাফল

মিনি স্কুল ও স্কুল কাবাডি টুর্নামেন্টে রোববার সাতটি স্কুল নিজ নিজ খেলায় জয়ী হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 08:14 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫১-০৮ পয়েন্টে নিধু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫১-১১ পয়েন্টে মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, মিরপুর উপশহর প্রাথমিক বিদ্যালয় ৩৩-১৮ পয়েন্টে কুতুবখালী দাগুখান প্রাথমিক বিদ্যালয়কে, আনসার ও ভিডিপি উচ্চ বিদ্যালয় ৭৮-৪১ পয়েন্টে ন্যাশনাল প্রি-ক্যাডেট উচ্চ বিদ্যালয়কে, নতুন কুঁড়ি উচ্চ বিদ্যালয় ৩৮-১১ পয়েন্টে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়কে, দোলাইপাড় উচ্চ বিদ্যালয় ৫০-৪৮ পয়েন্টে শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে এবং সিদ্ধিরগঞ্জ লাইলট উচ্চ বিদ্যালয় ৭৬-৬০ পয়েন্টে খিলগাঁও সরকারি স্টাফ কোয়ার্টার উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।