ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা
ডামবুলায় আগামী ৩০ জুলাই থেকে অনুষ্ঠিতব্য ক্রিদেশীয় ওয়ান ডে সিরিজের জন্য শ্রীলঙ্কা দল ঘোষণা করা হয়েছে।
দলে দুইজন নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছে। ত্রিদেশীয় সিরিজে অংশ গ্রহণকারী দল গুলো হচ্ছে শ্রীলঙ্কা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দলে সুযোগ পাওয়া নতুন ক্রিকেটারদের একজন বামহাতী ওপেনার উপল থারাঙ্গা এবং অপরজন হচ্ছে অলরাউন্ডার দিলহারা লোকোহেটিজ। দলে ফিরেছেন ফাস্ট বোলার দিলহারা ফার্ন্ডাডো। দলের অধিনায়কত্ব করবেন মারভান আত্তাপাতু।
শ্রীলঙ্কান নতুন কোচ টম মুডির অধীনে প্রথম ওয়ান ডে সিরিজ এটি। ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল ও ক্যারিবিয়ান কোচ বেনেট কিংয়েরও নতুন কোচ হিসেবে এটাই প্রথম সিরিজ।
শ্রীলঙ্কান দল: অধিনায়ক মারভান আত্তাপাতু, মাহেলা জয়াবর্ধণা, কুমার সাঙ্গাকারা, উপল থারাঙ্গা, তিলোকারাত্মা দিলশান, রাসেল আরনল্ড, চামিনদা ভাস, উপল চন্দনা, মুত্তিয়া মুরালিধরণ, নুয়ান জয়সা, দিলশান লোকোহেটিজ, দিলহারা ফার্ন্ডাডো,পারভেজ মারুফ, মালিঙ্গা।
