২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় বিভাগ ফুটবল লিগে জিরাবো ও গুলিস্তান ক্লাবের জয়

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শনিবার তৃতীয় বিভাগ ফুটবল লিগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে জিরাবো স্পোর্টিং ক্লাব ও গুলিস্তান ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

প্রথম ম্যাচে জিরাবো ৩-০ গোলে হারায় দিলকুশা স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের মানিক, জাহিদ ও সাব্বির একটি করে গোল করেন।

অপর ম্যাচে গুলিস্তান ক্লাব একমাত্র গোলে হারায় ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাবকে। গুলিস্তানের পক্ষে জয়সূচক গোলটি করেন রুবেল।