২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৮ হকির উদ্বোধনী ম্যাচ খেলবে বিকেএসপি লাল ও শ্রীলংকা

বিকেএসপি লাল ও শ্রীলংকা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠেয় বিকেএসপি অনুর্ধ্ব ১৮ আমন্ত্রণমূলক হকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

৫ আগস্ট বিকেল সাড়ে তিনটায় ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। উদ্বোধনী দিনের অপর ম্যাচে ভারত খেলবে মায়ানমারের বিরুদ্ধে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ আগস্ট।

এদিকে শনিবার টুর্নামেন্টের গ্রুপিংও চুড়ান্ত হয়েছে। গ্রুপ এ’র দলগুলো হচ্ছে এয়ার ইন্ডিয়া, বিএইচএফ লাল, বিকেএসপি সবুজ ও মায়ানমার। বিকেএসপি লাল, পশ্চিমবঙ্গ, বিএইচএফ সবুজ ও শ্রীলংকা রয়েছে বি গ্রুপে।