২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ফুটবল লিগ শেষ হচ্ছে শনিবার

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে শনিবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও বাড্ডা জাগরণী সংসদের মধ্যেকার ম্যাচ দিয়ে এবারের প্রথম বিভাগ ফুটবল লিগের সমাপ্তি ঘটবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

প্রথম ফুটবল লিগ থেকে শীর্ষ তিনটি দল-রহমতগঞ্জ, বাড্ডা এবং ভিক্টোরিয়া আগামী প্রিমিয়ার ফুটবলে জায়গা করে নিয়েছে। ১৪ ম্যাচে দলগুলোর সংগ্রহ যথাক্রমে ৩৩, ২৬ ও ২৫ পয়েন্ট। অন্যদিকে প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গেছে ধানমন্ডি ক্লাব এবং বিআরটিসি।