মার্সিডিজ কাপ টেনিসে নাদেলের ধারাবাহিক জয়
ফেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদেল ক্লে কোর্টে ধারাবাহিক ৩২তম জয় পেয়েছেন।
১৯ বছর বয়সী স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী নাদেলের লক্ষ্য এখন ১৯৯৫ সালে ক্লেকোটে থমাস মাস্টারের গড়া ধারাবাহিক ৪০তম জয়।
শীর্ষ বাছাই নাদেল ২০০৫ সালে সাতটি টাইটেল জয় করেন, যার মধ্যে সবক’টিই ক্লে কোর্টেই পেয়েছেন। তিনি এই বছরে নবমবারের মত সেমি ফাইনালে উঠলেন।
এ বছরে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি বিশ্বের এক নম্বর সেরা টেনিস খেলোয়াড় রজার ফেদেরার সাথে যুগ্মভাবে সাতটি টাইটেল জয় করেছেন।
মার্সিডিস কাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তিনি মুখোমুখি হবেন অবাছাই জারকো নাইমিনিনের।
