২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ফুটবল লীগের ফিরতি পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে দিপালী যুব সংস্থাকে পরাজিত করেছে

প্রিমিয়ার ফুটবল লীগের শুক্রবারের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে দিপালী যুব সংস্থাকে পরাজিত করে সহজ এক জয় পেয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের দ্বিতীয় পর্বের খেলায় এ জয়ের ফলে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে মোহামেডান। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাদার্স শনিবার ঢাকা ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে। ১০ ম্যাচে দিপালীর সংগ্রহ মাত্র ২ পয়েন্ট।

শুক্রবারের ম্যাচে মোহামেডানের পক্ষে আলফাজ দুটি এবং মঞ্জু ১ টি গোল করেন। দিপালীর পক্ষে একমাত্র গোলটি করেন আবু আহমেদ রুবেল।

শুক্রবারের ম্যাচে দু’টি গোল করায় এবারের লীগে শীর্ষ গোলদাতা হিসেবে অবস্থান করছেন আলফাজ। আলফাজের গোল সংখ্যা ৭। ৬ টি গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন মঞ্জু।

১৭ মিনিটে প্রথম গোল করে মঞ্জু দলকে এগিয়ে নেন। এরপর আলফাজ ৩৭ মিনিটে ২য় গোলটি করেন। ৫১ মিনিটে আরো ১ টি গোল করে আলফাজ। খেলার ৬৪ মিনিটে দিপালীর পক্ষে একমাত্র গোলটি করেন রুবেল।