ওডিআই সিরিজে খেলবেন রিকার্ডো
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রিকার্ডো পাওয়েল বৃহস্পতিবার শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ওয়ান ডে সিরিজ খেলার জন্য দলে ডাক পেয়েছেন।
অভিজ্ঞ পাওয়েল ১৯৯৯ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে রয়েছেন। তিনি ক্যারিবিয়ানদের পক্ষে ১০৫টি ওয়ান ডে ম্যাচ খেলেন। তিনি এই সপ্তাহ শেষে দলের শক্তি বৃদ্ধি করার জন্য ফিরে আসছেন। ওয়ান ডে সিরিজের অপর দল দু’টি হচ্ছে শ্রীলঙ্কা ও ভারত।
ওয়ান ডে ম্যাচে পাওয়েল এর গড় রান ২৫। তার একটি সেঞ্চুরিও রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
শেষবারের মতো তিনি এই বছরের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেন।
