ইনজুরি কাটিয়ে উঠেছেন বন্ড
নিউজিল্যান্ড দলের ফাস্ট বোলার শেন বন্ড জানিয়েছেন যে, তিনি পিঠের ইনজুরি কাটিয়ে উঠেছেন এবং আগামী মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় সিরিজে খেলতে প্রস্তুত।
গত বছর ইংল্যান্ড সফরের সময় বন্ড দ্বিতীয়বারের মত পিঠের ইনজুরির কবলে পড়েন। তিনি শেষ টেস্ট ম্যাচ খেলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৩ সালের মে মাসে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
৩০ বছর বয়সী বন্ড সম্প্রতি ব্রীজবেনে জানান যে, তিনি তার পুরানো ফর্ম ফিরে পেয়েছেন।
