মারর্সিডিস কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নাদাল
শীর্ষ বাছাই রাফায়েল নাদাল স্টুটগার্ডে বৃহস্পতিবার মার্সিডিস কাপ টেনিস টুর্নামেন্টে তার আগের দ্বৈত জুটির সতীর্থ ফার্নান্দো ভারদাসকোকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
তিনি ৬-৩, ৬-২ সরাসরি সেটে পরাজিত হন।
ফেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল বলেন, “আমি আক্রমণাত্বক এবং তুলনামূলক ভালো খেলা পরিবেশন করেছি।”
এদিকে বৃহস্পতিবার অন্য ম্যাচে নিকোলাস ডেভিডেনকো এবং গেসটন গিউডিও নিজ নিজ খেলায় জয় পেয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
দ্বিতীয় বাছাই ডেভিডেনকো জার্মান প্রতিদ্বন্দ্বী আক্সেজেন্ডার ওয়াশকিকে ৭-৬ (৭-৩), ৬-৩ সেটে এবং গাউডিও ৬-২, ৬-৭ (৩-৭), ৬-০ সেটে ফেঞ্চ প্রতিদ্বন্দ্বী পল-হেনরি ম্যাথুকে পরাজিত করেন।
ইতালিয়ান আন্দ্রিয়াস সিপ্পি ৭-৫, ২-৬, ৬-১ সেটে চতুর্থ বাছাই স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী টমি রোব্রিডোকে পরাজিত করেন।
ফিন জারকো নিয়েমিনেন ২-৬, ৬-২, ৭-৬ (১০-৮) সেটে ষষ্ঠ বাছাই চেক রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জিরি নোভাককে পরাজিত করেন।
