আফ্রো এশিয় প্রতিযোগিতার জন্য দুবাইতে ১ আগস্ট এশিয়ান একাদশ নির্বাচন
আসন্ন আফ্রো-এশিয় ক্রিকেট প্রতিযোগিতার জন্য এশিয়া একাদশ আগামী ১ আগস্ট দুবাইতে চূড়ান্ত করা হবে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক শুক্রবার এ তথ্য জানান।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজের জন্য এশিয়া একাদশ নির্বাচনের জন্য নির্বাচকরা দুবাইতে বৈঠকে বসবে।
এশিয়া একাদশের নির্বাচকরা হলেন-মাজিদ খান (পাকিস্তান), রবি শাস্ত্রী (ভারত), সিদ্ধাথ ওয়েতেমুনী (শ্রীলংকা) ও শফিকুল হক হীরা (বাংলাদেশ)। অন্যদিকে আফ্রিকা একাদশের নির্বাচকরা হলেন-মাইক প্রক্টর (দক্ষিণ আফ্রিকা), সিক এনকালা (জিম্বাবুয়ে) ও টম টিকোলো (কেনিয়া)।
আইসিসি’র আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাওয়া তিন ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট সুপারস্পোর্ট পার্ক সেঞ্চুরিয়ানে। বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২১ আগস্ট যথাক্রমে কিংসমেড ও ডারবানে।
