স্ট্যান্ডার্ড চাটার্ড স্কুল দাবার শীর্ষে ২২ দাবাড়ু
জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলনে কেন্দ্র এবং দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত সপ্তম স্ট্যান্ডার্ড চাটার্ড স্কুল দাবার দ্বিতীয় রাউন্ড শেষে বৃহস্পতিবার ষষ্ঠ থেকে দশম শ্রেনী গ্রুপের ২২ দাবাড়ু শীর্ষে অবস্থান করছে।
শীর্ষে অবস্থানকারী দাবাড়ুরা হলো-বিতান, অভ্রতনু, নীলাভ্র, সাইমন, ওলিদ, সাইদ, সানমিত্রা, কাহার, সাকিব, মাসুম, রিয়াজ, বাবু, বাবলু, রায়হান, মাসুম মিয়া, ফারহান, শরিফ, আসাদ, রাশেদ, আনোয়ার, চিন্ময় ও মামুন।
দুই পয়েন্ট করে নিয়ে টুর্নামেন্টের কেজি থেকে ৫ম শ্রেনী গ্রুপের শীর্ষে রয়েছে-সাইফ, অনিরুদ্ধ, আসিফ, সৌমিক, সায়ান, রাফি, ফাহিম, মোহাইমেন, সজল, রাব্বি, সাদিদ ও কাওসার।
বালিকা গ্রুপে শীর্ষে অবস্থান করছে সাতজন। এরা হলো-অ্যানী, সাথী, সুকন্যা, মনি, মোহনা, মিথিলা এবং রেশমা।
