২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় স্নুকারে অংশগ্রহণ করবে বাংলাদেশ

ব্যাংককে ২৪ জুলাই থেকে অনুষ্ঠেয় ২১ তম এশীয় স্নুকার চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করবে বাংলাদেশ। প্রতিযোগিতায় ২১টি দেশের ৪৬ জন প্রতিযোগি অংশ নেবেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

জাতীয় চ্যাম্পিয়ন সালমান হারুন এবং অনুর্ধ্ব ২১ চ্যাম্পিয়ন তায়েফ কাদের টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সহ সভাপতি এবং জাতীয় দলের কোচ আব্দুল বারী। আগামী ২৩ জুলাই ব্যাংককের উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করবেন।