প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার
পয়েন্ট তালিকার শীর্ষ দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও তালিকার নিচের দল দিপালী যুব সংঘের মধ্যেকার ম্যাচ দিয়ে শুক্রবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের দ্বিতীয় পর্ব।
প্রথম পর্ব শেষে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের চাইতে তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। তৃতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পয়েন্ট ১৬। অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নিচে অবস্থান করছে দিপালী যুব সংঘ।
