২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থিতাবস্থা, ব্রাজিল যথারীতি শীর্ষে

বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ তার আগের ১৬৮তম স্থানই ধরে রেখেছে। অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তার শীর্ষস্থান ধরে রাখতে সমর্থ হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 12:37 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখ থেকে বিডিনিউজে পাঠানো ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

র‌্যাঙ্কিং অনুযায়ী দক্ষিণ এশিয়ার ভারত ১৩১তম, পাকিস্তান ১৭০তম, শ্রীলঙ্কা ১৪০তম স্থানে রয়েছে।

পূর্ববর্তী র‌্যাঙ্কিংয়ের মত ব্রাজিল যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে। এছাড়া আর্জেন্টিনা ২য়, নেদারল্যান্ড ৩য়, চেক রিপাবলিক ৪র্থ স্থানে রয়েছে। ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেনকে পিছনে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র ষষ্ঠতম স্থান দখল করতে সমর্থ হয়েছে। এর আগে দেশটি সর্বোচ্চ ৭ম হয়েছিল।

তবে সেরা বিশে থাকাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে জার্মানির। ২১তম স্থান থেকে এক লাফে ১১তম।

অন্যান্যদের মধ্যে জাপান ১৩তম, তিউনিসিয়া ৩২তম, হন্ডুরাস ৩৯তম ও ইরান ১৫তম স্থানে রয়েছে।

সেরা পঞ্চাশের বাইরের দলে রয়েছে চীন (৫৬তম), জাম্বিয়া (৬২তম), ঘানা (৭০তম), চিলি (৭২তম), পানামা (৮৩তম) ও গ্যাবোন (৯৮তম)।

উল্লেখ্য, প্রতি মাসেই দেশগুলোর অর্জিত পয়েন্টের ভিত্তিতে র‌্যাঙ্কিং আপডেট করা হয়ে থাকে।