২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েবের বোলিংয়ে নর্দামপ্টনশায়ারের বিরুদ্ধে চালকের আসনে ওরচেস্টারশায়ার

পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারের ছয় উইকেট শিকারের সুবাদে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে নর্দামপ্টনশায়ারের বিরুদ্ধে বুধবার ম্যাচের প্রথমদিনেই ওরচেস্টারশায়ার চালকের আসনে পৌঁছে গেছে। বার্তা সংস্থাগুলো এ খবর জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 11:29 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

কাউন্টি গ্রাউন্ডে শুরু হওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে বুধবার ম্যাচের প্রথমদিনে নর্দামপ্টনশায়ার ২৯৯ রানে অলআউট হয়ে যায়। নর্দামপ্টনশায়ারকে এত কম রানে বেধে দেওয়ার মূল কাজটি করেছেন রাওয়ালপিন্ডিখ্যাত পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। তার ৪৭ রানে ছয় উইকেটের পাঁচটিই হচ্ছে বোল্ড আউট।

দিন শেষে ওরচেস্টারশায়ার দুই উইকেটের বিনিময়ে ৭৪ রান সংগ্রহ করেছে।

এদিকে গিল্ডফোর্ডে কেন্টের বিরুদ্ধে বুধবারের ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন সম্প্রতি ইংল্যান্ড জাতীয় দল থেকে বাদ পড়া সারের বর্ষীয়ান খেলোয়াড় গ্রাহাম থর্প। অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার একদিন আগে ৯৫ রানের ইনিংসটির মাধ্যমে থর্প এটাই প্রমাণ করতে চেয়েছেন যে, তিনি এখনও ফুরিয়ে যাননি।

থর্প সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও সারের ব্যাটসম্যান আলী ব্রাউন সেঞ্চুরি (অপরাজিত ১০১) করেছেন। দিন শেষে সারের সংগ্রহ পাঁচ উইকেটে ৩৯৪ রান। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক রামপ্রকাশ আউট হয়েছেন ৯৭ রানে।