১ম বিভাগ ফুটবলে অগ্রনী ব্যাংকের জয়
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে বুধবার ১ম বিভাগ ফুটবল লিগে অগ্রনী ব্যাংক ২ - ১ গোলে হারিয়েছে ধানমন্ডি ক্লাবকে।
ম্যাচের ৬৭ ও ৭২ মিনিটে ব্যাংকের স্বপন এবং ওহিদুল দু’টি গোল করেন। ৮১ মিনিটে ধানমন্ডির সানোয়ার একটি গোল পরিশোধ করেন।
