নিরপেক্ষ আম্পায়ার মাঠে নামানোর ব্যাপারে পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করেছে ইংল্যান্ড
ওয়ান ডে ইন্টারন্যাশনাল সিরিজে নিরপেক্ষ আম্পায়ের ব্যাপারে পাকিস্তানের প্রস্তাবে গ্রহন করেছে ইংল্যান্ড। এ বছরে ইংল্যান্ড পাকিস্তান সফরে যাবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি সালমান আলতাফ বলেন, ‘আমরা মঙ্গলবার ইসিবি’র কাছ থেকে লিখিত তথ্য পেয়েছি। তারা জানিয়েছে নিরপেক্ষ আম্পায়ার মাঠে নামানোর ব্যাপারে তাদের কোনও বক্তব্য নেই।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্ডিলের নিয়মের আলোকে ওয়ান ডে ম্যাচে একজন স্বাগতিক দেশের আম্পায়ার এবং একজন নিরপেক্ষ আম্পায়ার মাঠে নামানো হয়।
আলতাফ জানান, অক্টোবর - নভেম্বর মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে দুইজন নিরপেক্ষ আম্পায়ার মাঠে নামিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত দেয়ার প্রবণতা কমানোর ব্যাপারে আশা করছে পাকিস্তান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
১৫ অক্টোবর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড দল। সফরে ইংল্যান্ড তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে।
