২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান

পোর্ট অব স্পেনে মঙ্গলবার ২০০৭ ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের সময়সূচী ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 10:49 AM

Updated : 26 Apr 2022, 05:53 PM

১৩ মার্চ জ্যামাইকার কিংস্টোনের সাবিনা পার্কে গ্র“প ‘ডি’র এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটিও এ মাঠেই অনুষ্ঠিত হবে।

১৪ মার্চ ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ এবং আইসিসি ট্রফি বিজয়ী স্কটল্যান্ড।

ত্রিনিদাদ এবং টোবাগো দ্বীপ আয়োজন করবে গ্র“প ‘বি’র ম্যাচগুলো। ১৫ মার্চ থেকে ম্যাচগুলো শুরু হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ান শ্রীলঙ্কা এবং আইসিসি ট্রফিতে অংশ নেয়া বারমুডা। ২৩ মার্চ একই গ্র“পের ম্যাচে মাঠে নামবে ভারত এবং শ্রীলঙ্কা।

গ্র“প ‘সি’র ম্যাচসমূহ অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়াতে। ১৪ মার্চ এই গ্র“পের দল কেনিয়া এবং কানাডা মুখোমুখি হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

টুর্নামেন্টের সুপার রাউন্ডের আটটি ম্যাচ ২৭ মার্চ শুরু হবে। ম্যাচগুলো হবে এন্টিগুয়া, গায়ানা, গ্রানাডা এবং বার্বাডোজ।

জ্যামাইকা এবং সেন্ট লুসিয়াতে টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ২৪ মার্চ কিংস্টোনের সাবিনা পার্কে প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

২৫ মার্চ বিওসিজার স্টেডিয়ামে দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।