২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩য় বিভাগ ফুটবলে বাবুলের হ্যাটট্রিকে দিলকুশার জয়

৩য় বিভাগ ফুটবলে মঙ্গলবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাবুল হোসেনের হ্যাটট্রিকে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিরুদ্ধে জয় পেয়েছে দিলকুশা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

দিলকুশা ৩-১ গোলে ফ্রেন্ডস সোশ্যালকে পরাজিত করে। খেলার ২৫, ৪২ ও ৬০ মিনিটে দিলকুশার বাবুল একাই তিনটি গোল করেন। অন্যদিকে ফ্রেন্ডসের পান্নু খেলার দ্বিতীয় মিনিটে একটি গোল করেন।

দিনের অপর ম্যাচে গুলিস্তান ক্লাব ৪-১ গোলে হারিয়েছে মাতুয়াইলকে। ম্যাচের ১৪, ও ২৯ মিনিটে তুষার গুলিস্তান ক্লাবের পক্ষে দু’টি গোল করেন। এছাড়া অপর দু’টি গোল করেন আজিজ ও উজ্জ্বল। মাতুয়াইলের পক্ষে একটি গোল পরিশোধ করেন তাপস।