নবম সাফ গেমসের ভারোত্তোলনে দুই বিজয়ীকে পদক প্রদান
ইসলামাবাদে অনুষ্ঠিত নবম সাফ গেমসে ভারোত্তোলনে বিজয়ী হামিদুল ইসলাম ও বিদ্যুৎ কুমার রায়কে মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের এক অনুষ্ঠানের মাধ্যমে রৌপ্য পদক এবং বোনাস প্রদান করা হয়।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি এএসএম শাহজাহান পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহনের পূর্বে ফেডারেশনের দেয়া ঘোষণা অনুযায়ী দু’জনকে ৭৫ হাজার টাকা করে বোনাস দেয়া হয়।
সাফ গেমসে হামিদুল ও বিদ্যুৎ যথাক্রমে ৬২ ও ৯৪ কেজি ওজন শ্রেনীতে ব্রোঞ্জ পদক জয় করলেও পরবর্তীতে স্বর্ন পদক জয়ী পাকিস্তানি ভারোত্তলোকরা ড্রাগ টেস্টে ধরা পড়লে দু’জনকে রৌপ্য পদক প্রদান করা হয়।
পরে গেমস বর্তৃপক্ষ ভারত ও বাংলাদেশকে যথাক্রমে স্বর্ন ও রৌপ্য বিজয়ী হিসেবে ঘেষণা করে। কয়েকমাস আগে পাকিস্তান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কাছে পদক হস্তান্তর করে।
