ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের আশাকে নিরাশা বললেন হেইডেন
অস্ট্রেলিয়া সেরা ফর্মে থাকলে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের জেতার কোন সম্ভাবনাই নেই বলে জানালেন ওপেনার মেথু হেইডেন।
হেইডেন বলেন, সাম্প্রতিক সময়ে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কিছুটা বাজে পারফরমেন্সের কারণে অনেকেই ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা দেখছেন। কিন্তু অস্ট্রেলিয়া ফর্মে থাকলে ইংল্যান্ড কখনোই জিততে পারবে না বলে মনে করেন হেইডেন।
হেইডেন বলেন, ইংল্যান্ড আমাদের সমকক্ষ কিংবা তারা আমাদের হারাতে পারবে এমন বিষয়ে আমরা চিন্তাই করছি না। আমার বিশ্বাস, সব কিছুই আমাদের পক্ষে। আর যদি অভিজ্ঞতার প্রসঙ্গ আসে তাহলে আমাদের সমকক্ষ আর কোন দলই নেই বিশ্বে ।
