আগস্টে অ্যাফ্রো এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে
এ বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে প্রথম অ্যাফ্রো-এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ।
এশিয়া একাদশ এবং আফ্রিকা একাদশের মধ্যে তিন ম্যাচের এ ওয়ানডে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২১ আগস্ট । প্রথম ওয়ানডে ম্যাচটি হবে প্রিটোরিয়ার সেঞ্চুরিয়ান পার্কে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানেন্ড দুটি অনুষ্ঠিত হবার কথা ডারবানে।
অ্যাফ্রো-এশিয়ান ক্রিকেট কোঅপারেশন চেয়ারম্যান জাগমহন ডালমিয়া জানান, আইসিসি ওয়ানডে ম্যাচগুলোকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে।
