২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেসকোথিককে আউট করে ৫০০ তম উইকেটের মালিক হতে চান ম্যাকগ্রা

কাকে আউট করে ম্যাকগ্রা তার ৫০০ তম উইকেটটির মালিক হবেন তা নিয়ে ক্রিকেট মহলে চলছে বিস্তর আলোচনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 01:39 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

পিছিয়ে নেই বুকিরাও। তারা এখন বজির দর হাঁকাচেছন ইংল্যান্ডের বিভিন্ন ব্যাটসম্যানকে নিয়ে ।

বুকিদের বাজির দরে সবার শীর্ষে অবস্থান করছেন ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকোথিক। ট্রেসকোথিকের পক্ষে বাজির দর নয়-চার। এগার-চার নিয়ে নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন আরেক ওপেনার স্ট্রসের নাম । তৃতীয় স্থানে থাকা ইংলিশ অধিনায়ক ভনের পক্ষে বাজির দর সাত-দুই।

চারশত নিরানব্বইটি উইকেট নিয়ে ম্যাকগ্রা বৃহস্পতিবার লর্ডসে খেলতে নামবেন আ্যাশেজের প্রমম টেস্টটি । দ্বিতীয ফাস্ট বোলার হিসেবে ম্যাকগ্রা ৫০০ উইকেটের মইলস্টোন স্পর্শ করতে যাচেছন । উইন্ডিজ সাবেক ফাস্ট বোলার কোর্টনি ওয়ালস এখন শুধু ম্যাকগ্রার চেয়ে এগিয়ে। ৫৮৩ উইকেট নিয়ে তালিকার সবার শীর্ষে অবস্থান করছেন স্পিনার শেন ওয়ার্ন । ৫৩৯ উইকেট নিযে তারপরেই আছেন শ্রীলংকান স্পিনার মুরলিধলন।