বোলিং এ্যাকশন শোধরাতে অস্ট্রেলিয়া যাচ্ছে সাব্বির
পাকিস্তানি ফাস্ট বোলার সাব্বির আহমেদের সন্দেহজনক বোলিং এ্যাকশন শোধরাতে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি।)।
আইসিসি বিতর্কিত বোলিং এ্যাকশনের জন্য সাব্বিরকে বহিস্কার করে। ইংল্যান্ডে একজন বিশেষজ্ঞ পরীক্ষা করে রিপোর্ট দেন যে বল ডেলিভারির সময় সাব্বির আইসিসির অনুমোদিত (১৫ডিগ্রি ) সীমার চেয়ে অনেক বেশিই (২৭ ডিগ্রি )বাহুু বাঁকান।
অস্ট্রেলিয়ান বায়োমেকানিক্স বিশেষজ্ঞ ড্যারেল ফস্টার এবং ব্রুস ইলিয়ট সাব্বিরের বোলিং এ্যাকশন নিয়ে কাজ করবেন । শ্রীলংকার তারকা স্পিনার মুরলিধরন এবং ভারতের হরভজন সিংয়ের বোলিং এ্যাকশন সংশোধন করতে তারা সহায়তা করেন।
চলতি বছরের মে মাসের ওয়েস্ট উইন্ডিজ সফরের সময় আম্পায়রা তার বোলিং এ্যাকশনের বিরুদ্ধে অভিযোগ আনেন।
