সেপ্টেম্বরে আটজন কর্মকর্তা নিয়োগ করবে বাফুফে
দেশের ফুটবল অঙ্গনে পেশাদারিত্ব চালু করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন আটজন কর্মকর্তা নিয়োগ করতে যাচ্ছে।
ফেডারেশনের সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল সোমবার জানান, তারা কয়েকদিনের মধ্যেই নতুন কর্মকর্তা নিয়োগ করতে যাচ্ছে এবং শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হবে।
যেসকল পদে কর্মকর্তা নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে-এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং ম্যানেজার, প্রফেশনাল ম্যানেজার, কমিউনিকেশন ম্যানেজার, ভিশন বাংলাদেশ ম্যানেজার, ফিন্যান্স ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রিটিভ এবং ডেভলপমেন্ট অফিসার।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ১ সেপ্টেম্বর ফেডারশেনের কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারন সম্পাদক। আটজন নতুন কর্মকর্তার পেছনে বেতন বাবদ মাসে দুই লাখ টাকা করে খরচ হতে পারে।
