২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা

শ্রীলংকায় আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য সোমবার ভারতীয় দল ঘোষণা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

দলে সৌরভ গাঙ্গুলির নাম থাকলেও অধিনায়ক করা হয়েছে রাহুল দ্রাবিড়কে।

নির্বাচকরা ভেনু গোপালা রাও এবং সুরেশ রাইনা নামে দু’জন নতুন খেলোয়াড়কে অন্তর্ভূক্ত করেছেন।

স্লো ওভার রেটের জন্য ছয় ম্যাচের বহিষ্কারাদেশ থাকায় গাঙ্গুলিকে দলে রাখা হলেও আইসিসির রায়ের উপর নির্ভর করছে তিনি খেলতে পারবেন কি না। গাঙ্গুলি দলে থাকলেও টেনিস এলবো অপারেশনের কারণে লংকায় যেতে পারছেন না লিটল মাষ্টার শচীন টেন্ডুলকার।

ভারতীয় দল: বীরেন্দার শেওয়াগ, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মন, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, জয় যাদব, মহেন্দ্র্র ধোনি, অনিল কুম্বলে, হরভাজন সিং, ইরফান পাঠান, জহির খান, এল বালাজি, আশিষ নেহরা, ভেনু গোপাল রাও এবং সুরেশ রাইনা।