কনকাকাপ থেকে জ্যামাইকার বিদায়, সেমিফাইনালে আমেরিকা
ডা মার্কাস বিসলির দু’গোলের সুবাদে জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়ে কনকাকাপ গোল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র । বৃহস্পতিবার নিউজাসর্িৃর রাদারফোর্ডের জায়ান্ট স্টেডিয়ামে সেমিফাইনালে হন্ডুরাসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। কোস্টারিকাকে কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় হন্ডুরাস।
জ্যামাইকা এবং হন্ডুরাস উভয় দলেরই একজন করে খেলোয়াড়কে ম্াঠ থেকে বহিষ্কার করা হয়। ডাবল গোল্ড কাপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের পক্ষে খেলার মাত্র ৭ মিনিটে গোলের সূচনা করেন জোস ওফ । ১৭ মিটার দূর থেকে প্রাপ্ত বিসলির পাস থেকে জ্যামাইকান গোল কিপার ডনোভ্যানকে পরাস্ত করে জোস যুক্তরাষ্ট্রকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন । এর মাত্র মিনিট খানেক পরেই ম্যচে সমতা আনার সুযোগ পেয়েছিল জ্যামাইকা । কিন্তু পেনাল্টি থেকে পাওয়া সে সুযোগকে কাজে লাগাতে পারেননি এন্ডি উইলিয়ামস।
তার নেয়া পেনাল্টি শটটি ঠেকিয়ে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ক্যাসি কেলার । তবে খেলার ৪২ মিনিটের মাথায় যুক্তরাষ্ট্রকে ২-০ গোলের লিড এনে দেন বিসলি।
দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় মার্কিন বদলি খোলেয়াড় বেন ওলসেন, উইলিয়ামসের সাথে বিবাদে জড়িয়ে পড়ায় মাঠ থেকে বহিষ্কৃত হন ।
এর মাত্র আট মিনিট পরেই জ্যামইকাও অবশ্য ১০ জনের দলে পরিনত হয । বিসলিকে মারাত্মক ফাউল করায় জারমেইন টেইলেরকে রেফারি লাল কার্ড দেখান । খেলার অন্তিমক্ষণে (৮৩ মিনিটে ) আমেরিকার পক্ষে তৃতীয় এবং ব্যাক্তিগত দ্বিতীয় গোলাটি করেন বিসলী। অন্য দুটি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া মেক্সিকোর এবং দক্ষিণ আফ্রিকা লড়বে
পানামার বিপক্ষে।
