২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্টিন ল্যাঙ্গার ও পন্টিংয়ের রান উৎসব

ড্যামিয়েন মার্টিন, জাস্টিন ল্যাঙ্গার এবং অধিনায়ক রিকি পন্টিং লেইচেষ্টারশায়ারের বিপক্ষে সেঞ্চুরি করে অ্যাশেজের প্রস্তুতিটা ভলোভাবেই সেরে নিলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 11:33 AM

Updated : 26 Apr 2022, 05:53 PM

তিনদিনের এ প্রস্তুতি ম্যাচে ল্যাঙ্গার প্রথম তিন অংকের ফিগার স্পর্শ করেন। ম্যাচের দ্বিতীয় দিনে তিনি সেঞ্চুরি (১১৫) পূর্ণ করেন। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে এটাই তাদের সর্বশেষ প্রস্তুতি ম্যাচ।

পন্টিং ১১৯ রানের দূর্দন্ত একটি ইনিংস খেলেন। আর ম্যাচের সর্বোচ্চ স্কোরার মার্টিন ১৫৪ রানে অপরাজিত থাকেন। এ তিন স্ঞ্চেুরির উপর ভর করে প্রথম ইনিংসে লেইচেষ্টারশায়ারের ২১৭ রানের জবাবে সফরকারী অস্ট্রেলিয়া ৫৮২ রানের ইনিংস গড়ে।

ল্যাঙ্গারের অর্জনটা অন্যদের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। কারণ প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে তিনি ক্রিকেটের বাইরে।

ফাস্ট বোলার ব্রেটলি এবং হেইডেনের সঙ্গী ল্যাঙ্গার ব্যাক্তিগত নৈপূন্য দিয়ে জানান দেন যে, অ্যাশেজের জন্য তারা প্রস্তুত।

আগের দিনের ব্যক্তিগত ৭১ রান নিয়ে ল্যাঙ্গার পন্টিংয়র সাথে শনিবার সকালে ইনিংস শুরু করেন।

ব্যক্তিগত ৯৫ রানের মাথায় অটিশ গিবসনের বলে ম্যাচের একমাত্র বাজে শট খেলা ছাড়া পুরো ম্যাচে তার ধৈয্যশীল নৈপুণ্যের কথা উল্লেখ করার মত।

এদিকে ড্যামিয়েন মার্টিনের  সেঞ্চুরিটি আসে ১২৭ বলের মোকাবেলায়।