৩য় বিভাগ ফুটবলে কারওয়ানবাজার ও সিটি ইউনাইটেডের জয়
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শনিবার ৩য় বিভাগ ফুটবল লিগের নিজ নিজ খেলায় জয়ী হয়েছে কারওয়ানবাজার এবং সিটি ইউনাইটেড।
প্রথম ম্যাচে কারওয়ানবাজার ২ - ০ গোলে হারায় দিলকুশা স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে গোল দু’টি করেন নাসিরউদ্দিন ও আহাদ হোসেন। অপর ম্যাচে সিটি ইউনাইটেড একমাত্র গোলে হারায় বিজি প্রেসকে। ৭১ মিনিটে জূসূচক গোলটি করেন আরমান।
