২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব

রিয়াল মাদ্রিদ ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনিও পিরেজ শনিবার বলেছেন, স্প্যানিশ এ ক্লাবটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 05:17 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

স্প্যানিশ স্পোর্টস একটি দৈনিককে দেয়া এক সাক্ষাতকারে পিরেজ বলেন, এ মুহুর্তে আমাদের আয় বিশ্বের যে কোন ক্লাবের চেয়ে অনেক বেশি। একমাত্র ম্যানচেষ্টার ইউনাইটেডই আমাদের ধারে কাছে রয়েছে।

এর আগে ফেব্র“য়ারি মাসে এক সমীক্ষায় দেখা গিয়েছিল ২০০৩--০৪ সালে ম্যানচেষ্টার ইউনাইটেড ১৭১.৫ মিলিয়ন পাউন্ড আয় নিয়ে বিশ্বের সবচেয়ে দামী ক্লাবের তালিকায় রয়েছে। তখন রিয়ালের আয় ছিলো ১৫৬.৩ মিলিয়ন পাউন্ড। তবে বর্তমানে এ অবস্থার অনেক পরিবর্তন হয়েছে বলে মনে করেন পিরেজ। তিনি বলেন, বর্তমানে রিয়োলের অবস্থা ম্যানচেষ্টার ইউনাইটেড এবং রিয়েল মাদ্রিদের থেকেও অনেক ভালো এবং এখন আমরাই বিশ্বের সবচেয়ে দামী ক্লাব।