২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শচীন ও সৌরভের রান পাবার ব্যাপারে আশাবাদী গ্রেগ চ্যাপেল

ভারতের তারকা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এবং অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দ্রুত দলে ফিলে আসবেন এবং রান পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় ক্রিকেট কোচ গ্রেগ চ্যাপেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 02:37 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

চ্যাপেল জানান, টেনিস এলবো  ইনজুরি থেকে দ্রুত সেরে উঠেছ শচীন এবং আগামী কয়েক সপ্তাহের মধে সে সম্ভবত ভালভাবেই খেলায় ফিরে এসে ব্যাট হাতে তার নৈপুণ্য দেখাতে পারবে।

ভারতের অধিনায়ক গাঙ্গুলিকে নিয়েও একই আশাবাদ ব্যক্ত করে চ্যাপেল বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শেষ হওয়ার পরে তিনি মাঠে ফিরবেন এবং এবার ভালো করবেন।