প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৬-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবকে
প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের শুক্রবারের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ৬--১ গোলের ব্যবধানে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবকে হারিয়ে সহজ এক জয় পেয়েছে।
মোহামেডানের স্ট্রাইকার মজনু এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন। চলতি লীগে এটি ৩য় হ্যাটট্রিক। এর আগে শেখ রাসেলের ইউসুফ এবং ব্রাদার্সের লিটন অন্য দু’টো হ্যাটট্রিক করেন।
মজনুর হ্যাটট্রিক ছাড়াও আলফাজ, জাহিদ এবং আসাদ মোহামেডানের হয়ে ১ টি করে গোল করেন। ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন মিলন।
এ জয়ের মাধ্যমে ৯ ম্যাচে মোহামেডানের সংগ্রহ দাড়ালো ২৩ পয়েন্ট। এর মধ্যে ৭ টি জয় এবং দুটো ড্র।
এ জয়ের ফলে মোহামেডান এখন ২য় অবস্থানে থাকা ব্রাদার্সের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থাকলো। খেলার ৩৮ মিনিটের মাথায় মোহামেডানের অধিনায়ক আলফাজ প্রথম গোলটি করেন।
এরপরে মজনু দু’টো গোল করে ব্যবধান বাড়ান ৩--০
মাত্র ১ মিনিট পরেই ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের মিলন ১ টি গোল করে ব্যবধান কমান ৩--১ এ।
৫৮ মিনিটে মজনু আরো ১ টি গোল করে হ্যাটট্রিক করেন। ব্যবধান দাঁড়ায় ৪--১ এ
এরপর ৮১ মিনিটে জাহিদ এবং খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে আসাদ ১ টি গোল করেন।
