২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩য় অনুর্ধ্ব-১৬ বিকেএসপি কাপে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ৩য় অনুর্ধ্ব--১৬ বিকেএসপি কাপে ঢাকা বিভাগকে ৩--২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

সাভার মাঠে অনুষ্ঠিত খেলার নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত খেলা ট্রাইবেকারে গড়ায়।

স্থান নির্ধারনী খেলায় চট্টগ্রাম বিভাগ চন্ডিগড়ের সাথে ১--১ গোলে ড্র করে।

বিকেএসপি’র রানা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, চন্ডিগড়ের পবন কুমার সেরা গোলরক্ষক এবং চট্টগ্রামের তৌহিদ ১২ টি গোল করে সর্ব্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন।

যুব ও ক্রীড়া মন্ত্রী ফজলুর রহমান পটল বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

যুব ও ক্রীড়া সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ এবং বিকেএসপি পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এম নাজিব হোসেন অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন।