ভিয়েরা ১৬০ কোটি টাকার বিনিময়ে আর্সেনাল ছাড়লেন
ফ্রান্সের জাতীয় দলের মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা ইতালি লীগের চ্যাম্পিয়ন দল জুভেন্টাস ক্লাবের সাথে ৫ বছরের জন্য নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন।
জুভেন্টাস ক্লাব ১৬০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করে ইংলিশ লীগের আর্সেনাল দলের অধিনায়ককে নিয়ে যেতে সক্ষম হয়।
ভিয়েরার বয়স এখন ২৯। ১৯৯৬ সাল থেকেই তিনি চূড়ান্ত ফর্মে আছেন। সেনেগাল বংশোদ্ভূত ভিয়েরা ১৯৯৮ সালে বিশ্বকাপ বিজয়ী ফ্রান্সের দলে ছিলেন। গত দু’বছর রিয়েল মাদ্রিদে খেলে পরে তিনি আর্সেনালে আসেন। ২০০৭ সালে এ ক্লাবের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
