২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপি কাপ অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্টের ৩য় স্থান নির্ধারনী ম্যাচে চট্টগ্রাম বিজয়ী

তৃতীয় বিকেএসপি কাপ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট’ ২০০৫-এর তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে  চট্রগ্রাম বিভাগীয় দল টাইব্রেকারে (৫-৪ গোলে) চ-িগড় ফুটবল এসোসিয়েশনকে হারায়। শুক্রবার সকাল সাড়ে ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 10:51 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

খেলার প্রথমার্ধের আট মিনিটের মাথায় চট্রগ্রামের পক্ষে শাহেদ প্রথম গোল করেন। ২০ মিনিটের সময় চন্ডিগড়ের রনদ্বীপ পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে।

টাইব্রেকারে চট্রগ্রাম বিভাগীয় দল ৫-৪ গোলের ব্যবধানে চ-িগড়কে পরাজিত করে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে।

শুক্রবার বিকেল ৪টায় বিকেএসপি মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালে ঢাকা বিভাগীয় দল ও স্বাগতিক বিকেএসপি একে অপরের মোকাবেলা করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ ফজলুর রহমান এমপি ফাইনাল খেলায় উপস্থিত থেকে পুরস্কার বিতরন করবেন।