শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘ফুটবল ট্যালেন্ট হান্ট’
দেশের দু’টি জেলা-ফরিদপুর ও ফেনীতে শুক্রবার থেকে শুরু হচ্ছে ১২ ও ১৪ বছর বয়সী ফুটবলারদের প্রশিক্ষণ কর্মসূচী।
দেশের প্রত্যন্ত এলাকার তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা তুলে আনার লক্ষ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন পর্যায়ক্রমে আরও ১৮টি জেলায় এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করবে।
দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান মন্ত্রী চৌধুরী কামার ইবনে ইউসুফ ও সংসদ সদস্য জয়নাল আবেদীন যথাক্রমে ফরিদপুর এবং ফেনী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করবেন।
২০টি জেলায় এএফসির বি লাইসেন্সধারী ২০ জন ফুটবল কোচ এই প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করবেন। সরোয়ার হোসেন মধু ফরিদপুর এবং দীপক চন্দ্র নাথ ফেনীর ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীতে কোচের দায়িত্ব পালন করবেন।
যে সকল জেলায় এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- মুন্সীগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, জামালপুর, ফরিদপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, রাঙ্গামাটি, মৌলভীবাজার, রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা ও নড়াইল।
