২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদে রেটিং দাবায় চ্যাম্পিয়ন জিয়া পুরস্কৃত

গ্রিনিচ বিশ্ববিদ্যালয় ফিদে রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমানকে বৃহস্পতিবার পুরস্কৃত করা হয়েছে। জিয়া ১৮ হাজার টাকা প্রাইজ মানি লাভ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

টুর্নামেন্টের রানার্স আপ আন্তর্জাতিক মাষ্টার আব্দুল্লাহ আল রাকিব এবং তৃতীয় স্থান অর্জনকারী এনামুল হোসেন রাজীব ১২ হাজার টাকা করে আর্থিক পুরস্কার লাভ করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে  বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ ও ট্রফি তুলে দেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের সিনিয়র গ্র“পে ২৬ জন এবং জুনিয়র গ্র“পে ১৩৯ জন দাবাড়– অংশগ্রহন করেন।