রিফাতের গ্রান্ড মাষ্টার হওয়ার স্বপ্ন পূরণ হলো না
গ্রিনিচ বিশ্ববিদ্যালয় ফিদে রেটিং দাবার নবম ও চুড়ান্ত পর্বে বুধবার আন্তর্জাতিক মাষ্টার আবদুল্লাহ আল রাকিবের কাছে হেরে টুর্নামেন্টে পঞ্চম স্থান লাভ করেছেন আরেক আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার।
নবম রাউন্ডে শেষে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছেন রাকিব। টুর্নামেন্টে সাড়ে আট পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছেন গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান।
মূলত রিফাতের গ্রান্ড মাষ্টার হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ দাবা ফেডারেশন। কিন্তু গ্রান্ড মাষ্টার হওয়ার জন্য আগেই দু’টি নর্ম অর্জন করা রিফাত সেই স্বপ্ন পূরনে ব্যর্থ হলেন।
এদিকে রাকিব এবং এনামুল হোসেন রাজীবের পয়েন্ট সমান হওয়ায় টাই ব্রেকিংয়ে তৃতীয় স্থান লাভ করেন রাজীব।
ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ এবং সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে পঞ্চম হন রিফাত বিন সাত্তার।
টুর্নামেন্টের বি গ্র“পে আট পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেন জামাল আহমেদ এবং সাত পয়েন্ট নিয়ে রানার্স আপ হন সিদ্দিকুর রহমান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
