২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে দশ হাজার টাকা জরিমানা

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে সোমবার আবাহনী লিমিটেড ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের মধ্যেকার গোলশুন্য ম্যাচে আবাহনী দলের একজন বলবয় রেফারী তৈয়ব হাসান বাবুর সাথে খারাপ ব্যবহারের কারণে আবাহনীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

ম্যাচের ঘটনা এবং রেফারীর রিপোর্ট পর্যালোচনা করে প্রিমিয়ার ফুটবল লিগ ডিসিপ্লিনারি কমিটি বুধবার এই সিদ্ধান্ত গ্রহন করে।

কমিটি রেফারীর সাথে অখেলোয়াড়সুলভ আচরনের অভিযোগে আবাহনীর উইংগার আব্দুল্লাহ পারভেজকে পরবর্তী এক ম্যাচ সাসপেন্ড করা ছাড়াও গোলরক্ষক আনোয়ার হোসেন, ডিফেন্ডার প্রদীপ এবং রুকুকে সর্তক করে দেয়।