২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব - ১৬ ফুটবলের ফাইনালে বিকেএসপি এবং ঢাকা বিভাগীয় দল

স্বাগতিক বিকেএসপি এবং ঢাকা বিভাগীয় দল ৩য় বিকেএসপি কাপ অনুর্ধ্ব - ১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

নিজেদের মাঠে বুধবার প্রথম সেমিফাইনালে বিকেএসপি ৩ - ১ গোলে হারায় চট্টগ্রাম বিভাগীয় দলকে। বিজয়ী দলের পক্ষে রানা দু’টি এবং মোস্তাফিজুর রহমান টুটুল একটি গোল করেন। চট্টগ্রামের হয়ে একটি গোল পরিশোধ করেন তৌহিদ।

অপর সেমিফাইনালে ঢাকা বিভাগীয় দল একমাত্র গোলে হারায় চন্ডীগড় ফুটবল এসোসিয়েশনকে। ঢাকার পক্ষে জয়সূচক গোলটি করেন মোবারক।